কোন এক অমাবস্যার রাত শেষে-
ভোরের সোনালী রোদ্দুরে-
এই পৃথিবীতে এসেছিলাম মায়ের কোল আলো করে।
হাঁটি হাঁটি পা পা করে–
শৈশব কেটে গেলো আনাড়ি মনের ঘরে।
তারুণ্যের ছোঁয়া লেগেছে পুরো দেহ মনে-
প্রেম কি হয়েছিলো কভু নিজের সনে?
সম্পর্কের জটিল বন্ধনে আবদ্ধ হলাম-
কিছু ইচ্ছে আর অনিচ্ছার বাহুডোরে।
সূচনা হলো আলো আঁধারে নিয়তির খেলা-
অতিবাহিত হতে লাগলো জীবনে সুখহীন বেলা।
স্বপ্নবাজ মনটা তবুও স্বপ্ন দেখতে রাজি –
তাই তো নিজেকে রেখেছে আলো আঁধারে বাজি।
জীবনের হিসেবে কি বা পেলাম-
এখন সেই অংকটার হিসেব ও আর করিনা।
আলো আঁধারের মৃদু ছায়ায়-
গুনছি মৃত্যুর অপেক্ষায়।