1. admin@mannanpresstv.com : admin :
কবি শামীমা রোজী এর কবিতা- বিজয় - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

কবি শামীমা রোজী এর কবিতা- বিজয়

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৪ Time View

কবি শামীমা রোজী এর কবিতা- বিজয়

আমি যুদ্ধ দেখিনি
দেখেছি ইতিহাসের পাতার ভাঁজে ভাঁজে
কালো বর্ণ যেনো বিজয় সাজাতে হয়েছে রক্তে লাল
লাখো শহীদের রক্তের বিনিময়ে এসেছে বিজয় বাংলার মাঝে।
এই তিন অক্ষরের বিজয় ছিনাতে কতো প্রাণের হাহাকার
কতো দুখিনী মায়ের নারী ছেড়া ধন মাটিতে লুটিয়ে পড়েছে।
ছেলেহারা মায়ের কান্নার ধ্বনি আজও বাজে আকাশে বাতাসে।
কতো মা যে হয়েছেন ছেলেহারা,কতো মা হয়েছেন ধর্ষিত, হয়েছেন বিরঙ্গনা।
পাক-কুচক্রি,দেশীয় রাজাকার,আল বদর, আল শামস জাতি তোমাদের কখনোই ক্ষমা করবেনা।
আমি লিখবো বিজয়ের কবিতা , প্রাণখুলে গাইবো বিজয়ের গান।
আকাশে বাতাসে ধ্বনিত হবে বিজয়ের কলতান।
বুকফাটা আর্তনাদে ধ্বনিত হবে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবোনা,
যতোই আসুক বাঁধা-বিঘ্ন, যতো দেশী-বিদেশী ষড়যন্ত্র রুখবো তা যায় প্রাণ যাক না।
বিজয় তোমাকে ছিনিয়ে আনতে আমার চাচা সম্মুখ সমরে হয়েছেন শহীদ।
সেই বংশের রক্ত বইছে আমার শরীরে দেশ রক্ষার্থে আমিও যে তোমাতে প্রাণটা রাখবো স্থগিত।
বাংলা আমার মান, বাংলা আমার প্রাণ, বাংলা আমার গান,
প্রাণের চেয়েও প্রিয় যে আমার বাংলাদেশ,তাইতো তোমাতেই
জীবন করবো দান।
[ মহান বিজয় দিবসে লাখো শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি ]

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD