কবি আব্দুছ ছালাম চৌধুরী এর কবিতা- তুমি বুঝিতে পাও না
তুমি বুঝিতে পাও না, আমার মনে—কতো কথা আছে লুকানো,
তুমি দেখিতে পাও না, আমার স্বপনে, কি কি আছে সাজানো—
কোন্ সে বেদনা, কোন্ সে যাতনা, কুরে কুরে খায়—
নিয়তি আমারে দিলো না তোমার হাত, যে হাতে কতো বাসনা ছিলো আগানো,
তুমি বুঝিতে পাও না, আমার মনে, কতো কথা আছে লুকানো।।
তুমি যদি বুঝিতে, নাহি আমায় ছাড়িতে, নাহি করিতে,,, এতো ছল,
ব্যথা ভরা সে কথাখানি, আঁখি ধারায় নাহি মানি,,, নামিছে আষাঢ়ী ঢল,
কেনো সেদিন বুঝিলে না, কেনো করিলে বঞ্চনা, কেনো আমারে ভালো বাসিয়া—টুটিলে মন বাঁধানো,,
তুমি বুঝিতে পাও না, আমার মনে, কতো কথা আছে লুকানো।।
জানি না তুমি আছো কোন্ সুখে, কে তোমারে মারিতেছে ভুখে,
কি-বা চাপে, কি-বা তাপে, কি বা তোমারে রাখিয়াছে দুখে—
তবুও তুমি যেথায় থাকো, আমারে কি মনে রাখো—
আমি-তো ভুলিতে ভুলিয়া যাই, কষ্ট হয় গো শোধরানো,
তুমি বুঝিতে পাও না, আমার মনে, কতো কথা আছে লুকানো।।