কবি-ফারজানা লুবনা এর কবিতা- প্রাণের মানুষ
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
-
১৯৮
Time View
কবি-ফারজানা লুবনা এর কবিতা- প্রাণের মানুষ
হারিয়ে খুঁজি তারে
প্রানের মানুষ প্রাণের মাঝে
আপন মনে সুর তুলে যে
মিলিয়ে যায় সকাল সাঝে
আবার ফিরে আপন মনে।
পাখি যেমন নীড়ে ফেরে
সন্ধ্যা নামলে ধরার মাঝে।
সাঁঝের প্রদ্বীপ যখন সাজে
ঠিক তখনি প্রাণ ফিরে পায়
অন্যরকম ঘ্রাণ ফিরে পায়।
বারে বারে মন ছুঁয়ে
সে মিলিয়ে যায় দূরের পথে
আবছা আলোয় ঝাপসা হয়ে।
যেথায় আকাশ রং ছড়িয়ে
নতুন দিনের হাতছানি দেয়।
কোথায় গেলে তার দেখা পায়।
তবু কেন বারে বারে তারেই
খুঁজি চোখ মেলিয়ে
তবু কেনো পালিয়ে বেড়ায়।
আমার প্রাণের মানুষ যেরে
হারিয়ে খুঁজি তারে ।।
Please Share This Post in Your Social Media
More News Of This Category