এই তো সেদিন
তোমাকে দেখতে দেখতে, অবেলায় দিনটা শেষ হল
সনাতন নিয়মে দুপুর গড়িয়ে সাঁঝ হল।
তোমাকে দেখবে বলে
হ্যামিলনের বাঁশিওয়ালা মত পিছনে ছুটতে লাগলো
রাতের হরেক রকম পোকামাকড়,
আর ঝাঁক ঝাঁক জোনাক বাতি জ্বেলে তোমাকে
ঘিরে রাখল
নিয়ন আলোর মত করে!
সখীরা মিলে নওবত সানাই বাজায় ঝিঁঝিঁর দল
এদিকে পূর্ণিমার চাঁদের জোৎস্না ছড়িয়েছে
তার আলো তোমায় একটু ছুয়ে দিতে,
যৌবনের উন্মাদনা বিভাস পাতার ফাঁক দিয়ে
তোমার উচ্ছ্বল চোখ মুখে ঝিলিক পড়ছিল
যেন এক নীড়হারা উন্মুখ রাজহংসী
কপোত বিরহে দিগন্ত পানে তাকিয়ে উদাস।
কঙ্কাল রাত পাহারায়
ঘুম নেই আঁধার চোখে, যৎসামান্য আলো তাও পারলে
চুঁইয়ে পড়া শিশির ফোটার মত চুমুকে নিঃশেষ করে।
এই রাত ছিল তোমার
বিরহের কঙ্কালসার এক খতিয়ান!
জড়পদার্থের স্পর্শ চুম্বন
আঁধার রাতের দীর্ঘশ্বাস শুধু হাওয়াই বয়ে বেড়ায়।