1. admin@mannanpresstv.com : admin :
এতো বায়না চলবে না - নীতুল ইয়াছমিন - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

এতো বায়না চলবে না — নীতুল ইয়াছমিন

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২২২ Time View
মেয়ে – তোমার চোখে চোখ রেখে দেখেছি ভালোবাসার ভিন্ন আবীর-
এ যেনো ভালোবাসার অনুভূতির এক মহা স্বর্গের কথা প্রকাশিত হয় মন আলোকে,
আমি নয়ন পাতে দৃষ্টি রেখে নিজেকে হারাই –
আর ভোরের শিশির মাখা প্রকৃতির মতো শান্ত মায়ার বাঁধনে জড়াই।
তুমি চোখের কাঁজল ধোঁয়া কিছু আবছা ভয়ভীতি কাটিয়ে তোলো-
যখন আমি সংকোচিত হই লজ্জায় আড়াল হই-
তুমি হন্নে হয়ে খুজে ফিরো মাতাল কারুকার্য তোমায় ঘিরে।
তোমার মাতাল কুয়াশা কেটে যাবার সময় গুণী কিন্তু-
তুমি তা উপেক্ষা করে ঝাপটে ধরো বক্ষ মাঝে!
আমি তখন ধাক্কা মেরে দৌড়ে পালাই ছোঁবে না একদম না হাহাহা!
ছেলে- ছুটবে কোথায় আসতেই হবে এ বক্ষ মাঝে –
কারণ তোমার আমার ভালোবাসার উষ্ণতা এখানেই মিলে।
সময়ের বলি হবে না যতোই করো বাহানা।
জন্মেছো এ ধরায় সে তো আমারই জন্য তবে কেনো এতো ছলনা?
নাকি আরো বেশি কিছু পাবার আশা?
মেয়ে – এই না না কি বলছো ভালো হচ্ছে না বাজে কথা!
ছেলে- আহারে ভালোবাসায় বাজে বলতে কিছু আছে নাকি?
মেয়ে- তো কি তোমার দুষ্টু চোখের ভাষা বেশ বোঝা যাচ্ছে,
ছেলে- কি বলছে চোখ? না হয় বলছে –
হাতে হাত রাখো হৃদয়ের আরো কাছাকাছি থাকো-
থাকো মিশে নিঃশ্বাসে বিশ্বাসে এর বেশি কি বলছে হাহাহা।
মেয়ে – হুম বেশ মজেছো এতো বায়না চলবে না।
ছেলে- কেনো চলবে না তবে কি আমি তোমার আপন না?
মেয়ে -এই এই খুব হচ্ছে তোমার আবেগে তরান্বিত-
করতে চাচ্ছো সে সুযোগ চলবে না।
ছেলে- আরে বাবা এটা হবে না ওটা হবে না তবে হবে টা কি?-
সব কিছুতে চলবে না হবে না!
মন যে আর সইছে না আলতো আলতো স্পর্শ না পেলে মন যে দারুণ অসুখে ভোগে!
এ অসুখ থেকে মুক্ত করো, করো মার্জনা হে মহা রাণী-
শান্ত করো আমায় তোমার ভালোবাসা দিয়ে,
যদি এতো কৃপণ হও ভালোবাসা দিতে তবে এ অধমের মনটা কেনো নিলে?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD