তুমি যদি এতো ভালো লোক হবে
তবে তোমার ঔরসে চোর জন্ম নিলো কোত্থেকে ?
তুমি যদি এতো ভালো হবে
তবে তোমার ঔরসে জন্ম নিয়ে
কিভাবে বিধর্মীর সাথে আলিঙ্গন করে ?
তুমি যদি এতোই ভালো হবে
তবে তোমার গোষ্ঠীতে এতো চোর এলো কি করে?
তুমি যদি এতো ভালো হবে
তবে তুমি যাতে অসম্মান না হও কারো কাছে
উচিত ছিলোনা কি ভাবা
তোমার রেখে যাওয়া ঔরসজাত সন্তানের ?
তুমি শুধু দিয়ে গেছো বিবৃতি
অন্যদেরকে কিভাবে নাজেহাল করা যায়
তাই দেখে তোমার গোষ্ঠী শিখেছেও সেটাই।
অন্যকে বলার আগে উচিত ছিলো তোমার
নিজের ঘর ও গোষ্ঠীকে সঠিক পথের ধিক্কা দেওয়া
যাতে কখনও চুরিসহ খারাপ কাজ না করে
তোমার বদনাম না করে।
আজ আমাদের বিশ্বাস তাই
তুমি যদি ভালো হতে
তোমাকে পেতে হতোনা হয়তো কঠিন কষ্ট
আছো যেথায় সেখানে
আর অসম্মান লোকচক্ষুর সামনে
যদি যেতে রেখে ভালো ঔরসজাত সন্তান ও গোষ্ঠী
যারা আজ তোমার সম্মানহানির জন্যে দায়ী
অথচ তুমি হচ্ছো সবসময়ের জন্যে সম্মানের পাত্র।।