আষাঢ় আর শ্রাবণের
ঝিরঝির বৃষ্টি,
থোকা থোকা ফুলে যেন
কেড়ে নেয় দৃষ্টি।
বর্ষা শোভিত হয়
প্রকৃতির ধোঁয়াতে,
আনন্দ ছন্দটা
বৃষ্টির ছোঁয়াতে।
কদম ফুলের শোভা
ছড়ায় সুগন্ধ,
ছড়াকার তুলে ধরে
ছড়া দেশে ছন্দ।
ঠিকানা: হাসারচর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, মোবাইল-০১৭২৮১০৬২৯২