1. admin@mannanpresstv.com : admin :
বৃষ্টির দিনে  - সৈয়দ ইসমাইল হোসেন জনি - মান্নান প্রেস টিভি
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

বৃষ্টির দিনে  — সৈয়দ ইসমাইল হোসেন জনি

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

রিমিঝিমি সকাল দুপুর
বৃষ্টি পড়ে টাপুরটুপুর,
হৃদয় মাঝে সুজন নুপুর
বাজে যেন ঝুমুরঝুমুর।
জুঁই চামেলি ফুটছে বনে
গন্ধ বিলায় আপন মনে,
খেলা করে তারার সনে
মনটি হারায় সঙ্গোপনে।
ঝুমকো জবা হাওয়ায় দুলে
কদম ফুলে পাপড়ি খুলে,
গাছের ডালে বাদুড় ঝুলে
ময়ূর নাচে পেখম তুলে।
শাপলা ফোটে বিলের জলে
পাল তুলিয়া নৌকা চলে,
গগনতলে মেঘের দলে
ভেসে বেড়ায় পলেপলে।
বৃষ্টি পড়ে অঝোর ধারায়
দূর দিগন্তে মনটা হারায়,
ছেলের দলে পাড়ায় পাড়ায়
স্মৃতিগুলো সব বৃষ্টি নাড়ায়।
কলা গাছের ভেলায় চড়ে
সবে মিলে খেলা করে,
রঙিন ফড়িং ধরতে ঘুরে
কেউ লাফিয়ে জলে পড়ে।
বাসা থেকে পাখির ছানা
নিচে পড়ে ভাঙলো ডানা,
বৃষ্টির এই অমোঘ হানা
সবাই যেন মানছে মানা।
বর্ষার দিনে এই লগনে
পাখি উড়ে দূর গগনে,
ডাহুক লুকায় কাশের বনে
দোলা লাগে সবার মনে।
কলমী লতার ডগার পরে
ঘাস ফড়িং এ খেলা করে,
পাখিগুলো পোকা ধরে
খায় সে আপন উদর ভরে।
বউ ঝিয়েরা ঘরের কোণে
নকশীকাঁথায় স্বপ্ন বোনে,
নানারকম গল্প শোনে
সময় কাটে বিনোদনে।
জীবন খাতার পাতার ফাঁকে
হাজার রকম চিত্র আঁকে,
রাঙায় সবার জীবনটাকে
এস.আই.জনি মগ্ন থাকে।
এস.আই.জনি ভেবে বলে
তৃষ্ণা মেটে বৃষ্টির জলে,
তরতাজা হয় গাছের দলে
বর্ষা নামে বৃষ্টির ফলে।
বৃষ্টি পড়ে ঘরের টিনে
কবি-লেখক ছন্দ কিনে,
বুঝবে না তো বৃষ্টি বিনে
দারুণ মজা বৃষ্টির দিনে।
রচনাকালঃ
২১ আষাঢ়, ১৪১৫ বঙ্গাব্দ।
০৪ জুলাই, ২০০৮ খৃষ্টাব্দ।
০১ জমাদিউস সানি, ১৪২৯ হিজরি।
শুক্রবার
#বৃষ্টিরদিনে #বর্ষাকাল #বাংলাকবিতা #সৈয়দ_ইসমাইল_হোসেন_জনি #এসআইজনি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD