রঙ তামাশা বন্ধ হবে বাঙ্গে জগৎ হাট,
হিসাব দিতে হবে একদিন হাশরে ওই মাঠ।
দুর্বল করে মানব জাতি সৃষ্টি করল রব,
কৃতদাস তার নাহি করি এবাদত ঐ সব।
চাহিদা মোর মিটাতে করি শুধু ওই হায় হায়,
ভাবি নিতো কভু মোদের কি হইব উপায়।
চক্ষু দুটি বন্ধ হলে গোরে হইব স্থান,
সোনার পালং সেই দিন তোমায় দিবে নাহি মান।
কর্ম ভালো ফল ও ভালো প্রভু হবেন কাজী,
অন্যের ক্ষতি করলে কি আর প্রভু হবেন রাজী।
পাহাড় সমান গোনা প্রভু করে দিবে মাপ,
অন্যের মনে আঘাত দিয়ে অন্তর হয়না চাপ।
যার ইশারা চন্দ্র সৃর্য দিয়ে থাকে উঁকি,
মন্দ পথে মানুষ এখন নিয়ে থাকে ঝুঁকি।
ভালোবাসার নামে মানুষ করে কত পাপ,
ব্যাভিচারি হয়ে তারা গোনায় দেই যাপ।
জান্নাত আর জাহান্নাম ও মানুষের জন্যে,
বদি করলে জাহান্নাম জান্নাত পাবে পূন্যে।
জীবন নীতি লিখলো বিধি ছোট্ট একটি চিরকুট,
শেষ বিদায়ের সাদা কাফন থাকবে নাতো রঙিন কোট।
রচনা কাল-২২/১২/২৩ ইং
টাইম-০৮:৪০pm