শ্যাম ভ্রমর, দেব ভ্রমর, জাত ভ্রমর, বহুরুপী ভ্রমর –
মধুর আশায় গুঞ্জন করছে তাদের আশা কি মিটবে?
এতো এতো ভ্রমর করছে ছোটাছুটি একটু ভাব জমাতে!
আঁখিতে যে নেশা সে ভাষা তারা কি সহজে বোঝে?
আমি যে শুধু হারাই প্রকৃতিতে মন হাসে প্রকৃতির মায়াতে।
মন তব করবে গ্রহন যদি ভাব হয় আত্নার সাথে –
দেহ মোর ভাবের জন্য নয় মনের আকাশটা বিশাল মিশে থাকো তাতে।
হীম বাতাসে জড়োসড়ো মম আঁখি তবুও মুগ্ধ প্রকৃতির প্রেমে-
আকুল ব্যাকুল ছুঁইছুঁই করে মন প্রকৃতির আনন্দে মাতে।
মনে মনে ওরা ভাবে নিজের মত ভাবতেই পারে –
আমার আমি বোঝে সবই মুখে বলিনা কিছু লাজে।
আমিটা নিজ খেয়ালে থাকে নিজ অন্তঃপুরে বসবাস –
অন্তঃপুরে কখনো তোমাদের হবে না ঠাঁই দেবো না সে আশ্বাস।