মানুষ সব কিছুর চায় ভাগাভাগি
খাবার, ঘরবাড়ি,জমি-জায়গা
অন্যের সুখেরও চায় ভাগ
শুধু নিতে চায় না কেউ
ভাগের সামান্য
কষ্ট।।
মিটারে আজ কষ্ট বেড়েই যাচ্ছে
সুখের দিন ফুরিয়ে যাচ্ছে
ট্র্যাংকি কানায় কানায়
পূর্ণ হয়ে যাচ্ছে
দিনে দিনে
কষ্ট।।
হৃদয় ভরে আজ উপচে পড়ছে
এমনকি ঘরভর্তি হয়ে গেছে
সবাইকে স্পর্শ করছে
কেউ বোঝে না
আহারে
কষ্ট।।
চায়না কেউ কষ্ট ভাগাভাগি করতে
ইচ্ছে করে কেউ চায় না নিতে
যার কষ্ট তাঁরই থাকে
বহন করে একা
গহীনে
কষ্ট।।
সেই কষ্ট মানুষ হৃদয়ে সম্বল করে
নিজের সঙ্গে নিয়ে যাচ্ছে
একেবারে পরপারে
অন্ধকার ঘরে
একা কবরে
কষ্ট।।