দিনের পরে দিন – রুনা লায়লা
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
-
১৮৯
Time View
হারতে রাজি ধরলে বাজি
বন্ধু তোমার কাছে
এই ভূবনে তুমি ছাড়া
কে আর বলো আছে!
দিনের পরে দিন আসে যায়
রাতের পরে রাত
চাই না কিছু এই জীবনে
চাই না বাজিমাত।
আদর সোহাগ চাই না আমি
চাই না ভালোবাসা
মরার আগে চাই না মরতে
প্রেম যে সর্বনাশা।
সাধ জাগে না মনে আমার
থাকতে পৃথিবীতে
এই দুনিয়ার কিছু মানুষ
মিথ্যেতে যায় জিতে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category