তোমার জন্যে আমার এ হৃদয়ে কতটা রক্ত
ক্ষরণ হয়েছে তা একটিবার ভেবেছো,
তুমি তাকে আরও দু’পায়ে দলে যেতে চেয়েছো।
কন্টকময় এতটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে
যে ভালোবাসাকে দেখতে এলাম আমি,
যাকে এতদিন তিল তিল করে লালন করেছি বুকের সবটুকু ভালোবাসা দিয়ে।
হৃদয়ের যেখানে লেখা কেবলই তোমার নাম,
আজ তা অজানা কারণে কোথায় যেন বিলীন,
ওই নীল আকাশে শুধু মেঘের ঘনঘটা ও প্রচন্ডতা
দেখি ঠিকই কিন্তু তাতে কোন বৃষ্টি হয় না।
বাগানের সব ফুলেরা তাকিয়ে থাকে তোমার পানে।
তারা বুঝতে চায় তুমি কি সেই আগের মত আছো, যেখানে তারা দেখেছিল শুধুই ভালোবাসার
রাশি রাশি মুকুল।
আজ কেন সেখানে ভালোবাসার একটি
মুকুলও নাই একটি তাজা ফুলও ফুটে নাই,
তোমার বিরহে তারাও বুকে গন্ধ নিয়ে কোনদিনও
ফুটে ওঠেনি।
আমি ও আজ ওই সুদুরে তাকিয়ে
ভাবনার আকাশে পাখা মেলে দিয়ে শুধুই ভাবি
সবাই ফাঁকি দিয়ে দূরে চলে যায়।
আমি তোমার জন্য অনেক কবিতা লিখতে চাই
যে কবিতা কোকিলের কুহু শব্দ আর ফুলের গন্ধে
মৌমৌ করে সবাইকে জানিয়ে দিবে হৃদয়ের কথা।
তোমাকে ছাড়া যতটুকু ভালো থাকা যায় ততটুকু
ভালো আছি,
আর চেষ্টা থাকবে তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকার।