ময়নামতির তীরে –আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
-
১৫৮
Time View
মাঝি মাল্লা বাইছে তরী
ময়নামতির তীরে,
হাল ধরেছে পাল উড়িয়ে
বাইছে ধীরে ধীরে।
নদীর পারে বসতবাড়ি
বাতাস যেন বহে,
সুতোর জালে বুনন করে
কষ্টসাধ্য রহে।
মৎস্য তাহার জীবন যাত্রা
রুজি রোজগার স্বল্প!
ময়নামতির ভাঙা গড়া
তাদের নিত্য গল্প।
নদীর বুকে উত্তাল ঢেউয়ে
যুদ্ধ সংগ্রাম লয়ে,
শত বছর পার হয়েছে
ঝড় তুফানি সয়ে।
দাদন আনা দিনমজুরি
মহাজনের থাবা,
আজও ওরা স্বপ্ন দেখে
নীল দিশারির আভা।
Please Share This Post in Your Social Media
More News Of This Category