1. admin@mannanpresstv.com : admin :
বাড়ি থেকে ডেকে এনে যুবককে কুপিয়ে হত্যা - মান্নান প্রেস টিভি
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

বাড়ি থেকে ডেকে এনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়া ব্যুরো:
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১২ Time View

বগুড়ার শাজাহানপুরে রকি মাহমুদ (২৮) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে এনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বনানী এলাকায় কাস্টমস অফিসের পাশে এ ঘটনা ঘটে।

নিহত রকি মাহমুদ বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম উত্তরপাড়ার বেলাল হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান- রকি এলাকায় ইট, রড ও সিমেন্ট সরবরাহ করতেন। এ ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা রকিকে বাড়ি থেকে ডেকে বনানী এলাকায় নিয়ে আসে। এরপর সেখানে তারা দা ও চাপাতি দিয়ে রকির ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি দা ও দুটি হাতুড়ি উদ্ধার করেছে

শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আকরাম আলী বলেন, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের বিরুদ্ধে দুটি অস্ত্রসহ পাঁচটি মামলা রয়েছে। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন রকিকে বাড়ি থেকে ডেকে এনে কুপিয়ে হত্যা করেছে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। লাশ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে রয়েছে। ঘাতকদের চিহ্নিত করতে আশপাশের বিভিন্ন ভবনের সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD