জীবনের এই গন্তব্যহীন পথে চলতে চলতে শরীর আর মন আজ বড্ড ক্লান্ত। চারপাশের শত শত মানুষের ভিড়ে প্রতিনিয়ত ভালো থাকার এক মিথ্যে অভিনয় করে যাওয়া। বুকের ভেতর দুঃখের পাহাড় চেপে রেখেও হাসিমুখে বলতে হয়-
আমি ভালো আছি।
আসলে সুখ তো এক মরীচিকা, উপরে উপরে হাসি আর ভেতরে এক অন্তহীন সাগরের হাহাকার। তবুও কারও কোনো অভিযোগ নেই, কারণ বাস্তবতা বড়ই নির্মম।
এই পথে রোজ আমি হাঁটি,
এক গন্তব্যহীন, অচেনা পথ,
থেমে যাওয়ার নেই কোনো সময়,
হাঁটিছি তো হাঁটছি, অবিরত।
ক্লান্তি নেমেছে আজ শরীরে,
মনটাও যেন পাথর চাপা এক নদী,
সবাই ভালো থাকার অভিনয়,
ভেতরে হাহাকার, তবু হাসি মুখে।
দুঃখের পাহাড় বুকে চাপা,
মুখে বলি, সব ঠিক আছে, আমি ভালো,
সত্যি কি সবাই ভালো থাকে?
নাকি সবার বুকেই কিছু অন্ধকার , কিছু আলো?
সুখ যেন এক মরীচিকা,
চোখের কোণে জল, ঠোঁটে হাসি,
বাস্তবতা বড় নির্মম,
এই পথে তাই নিঃশব্দে হেঁটে চলি রাতের অন্ধকারের চোরাগলিতে।