1. admin@mannanpresstv.com : admin :
"নিঃসন্দেহে উত্তম" -আলমগীর হোসেন - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

“নিঃসন্দেহে উত্তম” – -আলমগীর হোসেন

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩ Time View

একা থাকাটাই কিন্তু সর্বোত্তম থাকা
আসছি একা ভবে
যেতে হবে একা ভবতরী পাড়ি দিয়ে
অজানা অচেনা ঐ সেই
সাড়ে তিন হাত অন্ধকার ঘরে।
তাই একা চলতে পারাটাই উত্তম
যার কোনো জুড়ি নাই।
পার্থিব ভবে লাগবে খারাপ
কারণ মানুষ সঙ্গ চায়
বিধাতা বুঝে বিধায়
আদম(আঃ) কে দিয়েছেন উপহার
যার নাম মা হাওয়া(আঃ)।
তারপরও বলবো
একা থাকাই উত্তম বলে ইতিহাস
তৃতীয় পক্ষের প্ররোচনায়
জুটি ভাঙলো আদম(আঃ) ও হাওয়া (আঃ) এর
যদিও বিধাতার লীলা
করবে বলে চাষ আদম সন্তানের দুনিয়া!
এখানেও এক বা একাই শ্রেষ্ঠ
যার রেখেছেন প্রমাণ আল্লাহ!
তাই তো আমরা দুনিয়াতে আসি একা
এবং দুনিয়া হতে যাইও একা
আর বাসস্থান মিলে সাড়ে তিন হাত অন্ধকার ঘরে
একা শুধুই একা
তাই একা হলে মন খারাপ করা ঠিক না
এটা অবশ্যই অংশ সৃষ্টিকর্তার পরিকল্পনার।।
জেনে রাখো মানব
আল্লাহ নিজেও কিন্তু এক এবং অদ্বিতীয়
তাই একা হলে কখনোই মন খারাপ করবে না
এটা অবশ্যই পছন্দ মহান আল্লাহ তায়ালার
নিশ্চয়ই এক বা একা থাকতে পারাটা
নিঃসন্দেহে সর্বোত্তম পন্থা
যেখানে ভাগ বসানোর কেউ থাকে না
আর সেখানে হিংসা বিদ্বেষ থাকে শুন্যের কোটায়।।
——@——-@———

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD