রাসেল ভাইপার —আব্দুস সাত্তার সুমন
Reporter Name
-
Update Time :
শনিবার, ২২ জুন, ২০২৪
-
২২৫
Time View
আরব দেশের বসতবাড়ি
সর্প রাসেল ভাইপার,
আতঙ্কে আজ বাংলাদেশে
জনগণ যে হাইপার।
শত বছর আগে ছিল
বিলীন উপজাতি!
কৃষক চাষা জেলেপুলের
হচ্ছে জীবন ক্ষতি।
অতি বিষের ওষুধ নাই যে
অকপটে মরে,
হাজার মাইল পাড়ি দিয়ে
আসল কেমন করে?
কৃষি খাতের ধ্বংস হচ্ছে
দেশের চাবিকাঠি,
গজব নাকি ষড়যন্ত্র
কারা ঘুরায় লাঠি?
প্রভু তুমি জানো ও সব
পানাহ দিতে পারো,
সকল মানব রক্ষা করো
বাঁচাও কিংবা মারো।
Please Share This Post in Your Social Media
More News Of This Category