বিত্ত নিয়ে করছো বড়াই ক্যান হে বিত্ত-বান?
ঘুষ নিবেনা আজরাইল সে নিবে তোমার জান।
কিসের তরে ধরার পরে অসৎ পথে চলো,
মুখোশ পড়ে- বিনয় স্বরে মিছে কেনো বলো?
পাপ ছুঁড়িতে পূর্ণের পরাণ করছো যারা খুন,
নিজেই নিজের ঢোল পিটাচ্ছ ইহাই মহৎ গুণ!
পাপের খাতা শূন্য করে নেকের খাতা ভরো-
মসজিদ মন্দির সম করে প্রভু সে ধন স্মরো।
জ্ঞান দাও তারে অজ্ঞান জনে জুলুম করো নাহ্,
কোরয়ানে তাহ্ নিষেধ করছে আল্লাহ মালেক শাহ্।
ধনীর ধন্যে স্বরতন্ত্রে করো গর্জন তর্জন,
তোমরা করো না ক্যান ভজন গরীব হলে স্বজন?
ফুল বানুদের আছে কি-না উনুন সিদ্ধ ভোজ-
পোলাও কোরমা খাচ্ছ যারা নিচ্ছো কি তার খোঁজ?
সিংহ নাচাছ্ কন্ঠে ও’রে মুখোশ পড়া সেবক,
সিংহ কি আর মানুষ হয় রে,নয় কি পশুর নায়ক?
মৃতু ভাইয়ের মাংস খাওয়া বরং তাহ্ হয় ভালো,
স্বার্থের তরে সু’পাত্রের দোষ কু’পাত্রে যাহ্ ঢালো।
ও’হে নাবিক পৃথ্বী ক্ষণিক কে বাঁচবি কয়-দিন?
ধরার মাঝে- পাপের খাতায় বাড়াস নে আর ঋণ।