এই শহরটা এখন আর আগের মতো নেই,
তোমার অনুপস্থিতিতে, সেও যেন নিঃস্ব হয়ে গেছে।
যে বেঞ্চটায় একদিন বিকেল থেমে থাকত,
সেখানে এখন নীরবতা বাস করে।
হর্ন বাজে, দোকান খোলে, মানুষের ভিড়,
সবই আছে আগের মতোই,
তবুও পুরো শহরজুড়ে বয়ে যায়,
এক অদৃশ্য শূন্যতা।
তখনই বুঝি, অপেক্ষারও বয়স বাড়ে।
কিছু মানুষ বিদায় নেয় না,
তারা সঙ্গে করে নিয়ে যায়,
একটি শহরের হৃদস্পন্দন।
তোমার অনুপস্থিতি
শুধু আমার একার ক্লান্তি নয়,
সে যেন সমগ্র শহরজুড়ে জমে থাকা,
এক নীরব দীর্ঘশ্বাস