কবি –-জাহাঙ্গীর আলম সুলতান এর কবিতা // রাতের ছবি
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
-
২৩৮
Time View
রাতের আকাশ ভরে গেছে
লক্ষ তারার ফুলে।
স্নিগ্ধ চাঁদের জোছনা ঝরে
দেখো জানলা খুলে।
বাশ বাগানে জোনাক জ্বলে
দেখো একটু দূরে।
ঝিঝি পোকা গান গেয়ে যায়
চিরচেনা সুরে
রাত জাগা সব পাখিরা ঐ
করছে আনাগোনা।
ডানার শব্দ স্পষ্ট ভাবেই
যাচ্ছে দেখো শোনা।
হুতুম পেঁচা ডাকছে কোন
গাছের ডালে বসে।
শিশির ভারে মরা পাতা
পরছে দেখো খসে।
এমন সময় ঘরে কেন?
ভাইরে এসো কবি।
তোমার খাতার পাতায় আঁকো
মিষ্টি রাতের ছবি।
বইছে বাতাস ঝিরিঝিরি
ফুলের গন্ধ মেখে।
শিয়াল মামা হুক্কা হুয়া
যাচ্ছে কোথাও ডেকে।
শাহজাহানপুর বগুড়া
২৭|০৪|২০৪০২৩ ইং
Please Share This Post in Your Social Media
More News Of This Category