মেঘ পঞ্চ মালা সাজিয়েছে ঈশান কোণ
গুরুম গুরুম দিচ্ছে ডাক;
আলপনা সাজিয়ে উঠুন জুড়ে চৈত্র শেষ
মিতালীর ভেঙেছে কি রাগ?
সোনাইল কৃষ্ণচূড়া মঞ্জুরিত বাগান ভরা
খড়তাপ এলো বৈশাখী খড়া;
বর্ণাঢ্যময় মাঠে ঘাটে ধুলোর ছড়াছড়ি
বৈশাখী এলো ঝড়,দিল তাড়া।
বৈশাখের রঙে রাঙিয়েছি পাড়া গাঁ গঞ্জ
কাঁপছে মঞ্চ মেতেছে শহর;
ঢাক ঢোল সানাইয়ের সুরে নতুন ছন্দ
কামার কুমার তাতির বহর।
পায়েস ফির্নি নকশি পিঠে পুলির ভোজ
পান্তা ইলিশের ছড়াছড়ি;
বাঙালিয়ান কাস্তে খোড়া মাটির হাড়ি
নতুন বউয়ের বায়না চুড়ি।
লাল সাদা পাড়ের ভাজে জড়িয়ে ললনা
গেথেছে খোঁপায় হলদে ফুল
কানখে কলসি জল ভরিতে যায় ঘাটে
নাকের নোলক কানের দুল।