দুচোখ আমার ঢুলছে ঘুমে চোখের পাতা নড়ে না
এত্ত নাড়াই তবু আমার বন্ধ দুচোখ সরে না ।
মুখ জুড়ে তাই ঢালছি পানি, সেই পানি যায় কোন খানে
আজ বিকেল আর সন্ধ্যা জুড়ে কাটল সময় আনচানে ।।
রঙ মেখেছি মনের ভেতর, হাসি খুশী চঞ্চলে
তারই কথায় হাসছে এ মন তারই কথায় মন চলে ।
তারই কথায় স্বপ্ন দেখে, দেখলে এ মন গলে যায়
পু ঝিঁক ঝিঁক ভালোবাসা তারই কথা বলে যায় ।।
আসছে তো ঘুম লতায় পাতায়, দেয় নাড়িয়ে কোকিলে
কয়না কথা, হয় না দেখা, না পাই যদি, বকিলে ।
সারাটা দিন গুমরে মরি, রেলের বগির ধকলে
কোকিলটাকে দাও না এনে, বন্দী করি সকলে ।।
আমার কোকিল রেলের মতোই ছুটছে বেগে ছুটছে রে
মুড়ির মতো কইছে কথা, খইয়ের মতো ফুটছে রে ।
এসব দেখে আচানকই মনটা কেন গলে যায়
পু ঝিঁক ঝিঁক ভালোবাসা, বেস্টু আমায় বলে যায় ।।