তুমি ব্যাপারটা অপ্রাপ্তি বা দুরত্বেই সুন্দর
প্রাপ্তির নিত্য হিসেবে জর্জরিত মানুষ
প্রেমিক হতে পারে না,
সংসার বা পাশাপাশি থাকা মানে
রোজ সকালে চাহিদার লিস্ট
বাজারের ফর্দ আর বাচ্চাদের বায়না।
ভালোবাসা তখন হয়ে উঠে বাণিজ্য
পাওয়া না পাওয়ার গানিতিক নিয়ম
তখন দায়িত্বরা কেড়ে নেয় দম,
ফ্যাসাদ বাড়ে একটা সময়
দিতে পারলেই সব ভালো
না হয় বলা হয় আমাকে ছাড়ো।
ধরুন প্রাপ্তি মানে অনেকটাই এমন
অসংখ্য তালি জোড়ার গাথুঁনিতে
উপরটা আবৃত আসবাব যেমন,
তখন আর প্রেমিক হওয়া য়ায় না
তাকে নিয়ে আর কবিতা হয় না
ভালোবাসায় মন সন্তুষ্ট থাকে না।
জল যেমন মেঘ হতে ভালোবাসে
ফের বৃষ্টি হয়ে মাটিতে ফিরে আসে
তেমনি মানুষ সুখী হতে সংখ্যা বাড়ায়,
আর সমস্ত জীবন ভোগে অনুশোচনায়
না পাওয়া অব্দি সব সুন্দর দেখায়
প্রাপ্তিতে ভালোবাসা ধীরে ধীরে হারায়।।