মানচিত্র ঠুকরে খাব –মোঃ রুহুল আমিন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
-
১৬৬
Time View
ক্ষুধার কষ্টে কুঁকড়ে মরি
বধির রাখো কান!
মানচিত্র আজ ঠুকরে খাব
যাবে তখন মান॥
মানচিত্রের ঐ রক্ত খাব
এটাই যদি চাও,
তাহা না হইলে উদরপূর্তি
খাদ্য খেতে দাও।
লাল মানচিত্র কামড়ে খেতে
বুভুক্ষু সব মাত,
হায়নার মত রাক্ষুসে চোখ
রক্তে রাঙা দাঁত
ভীষণ ক্ষুধা মিটবে কিছু
রক্ত চুষে খাই,
ক্ষুধার তৃপ্তি মিটলে তবে
শান্তি যেন পাই।
মানুষ নামে মানুষ মরুক
খাদ্য বেঁচে যাক,
উদরপূর্তি করার সুযোগ
সব বুভুক্ষু পাক।
উদর পুরে গিলছে ওঁরাই
করছে সুখে বাস,
বুকপাজরের হাড় দেখেও
নাহি লজ্জা পাস।
মানচিত্র খাই ঠুকরে ঠুকরে
দেখ না দেহের হাল,
আসলো তেড়ে মরণঘাতী
দুর্ভিক্ষের সেই কাল!
Please Share This Post in Your Social Media
More News Of This Category