কেউ কি ভালোবাসবে —আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
-
১৯১
Time View
বাবা কথা বলে না যে
আমার সাথে আড়ি?
রাগ করে কি বসে আছো
আসছো না যে বাড়ি!
তুমি এলে খাবার খাব
যাব ফুলের বাকে,
তোমায় ভালোবাসি বাবা
বলছি আমি মাকে।
চলে গেছে অনেকদিন যে
সারা তুমি দাওনা,
আব্বু বলে মাথায় হাতটি
পরশ বুলায় যাওনা!
মান অভিমান অনেক তোমার
তোমার কথা মানবো,
পড়ালেখা ঠিক করিব
ভালো রেজাল্ট আনবো।
মাটির ঘরে বিদায় নিলে
আর কি তুমি আসবে!
তোমার মতন আমাকে আর
কেউ কি ভালোবাসবে?
Please Share This Post in Your Social Media
More News Of This Category