পশুর দালাল –আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
শনিবার, ১৫ জুন, ২০২৪
-
২৫২
Time View
দালাল চক্র পশুর হাটে
ঘাপটি দিয়ে বসে,
সুযোগ বুঝে গরুর মালিক
নাটক সাজায় রসে।
ফন্দি পাতে দিগুণ আশায়
রাখাল সেজে আছে,
সিন্ডিকেটের দলপতি
ঘুরে আমার কাছে।
প্রভুর বিধান মান্য করি
আসলো যে কোরবানি,
গরিব দুঃখী পায় না কিছু
শুধুই চোখের পানি।
মহা পুণ্যের কোরবানির ঈদ
পশুর দালাল হাটে!
জনগণের কষ্টের টাকা
বিলায় দিচ্ছে মাঠে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category