দুরন্ত শৈশব –মোঃ রুহুল আমিন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
শনিবার, ২২ জুন, ২০২৪
-
১৯৫
Time View
মধুর শৈশব লাগাম টেনে
স্মৃতির মায়ায় ভাসে,
মনের মাঝে উঠলে জেগে
অশ্রু চোখে আসে।
শৈশবের সেই রঙিন স্বপ্ন
আছে স্মৃতির মাঝে,
আমোদ ফুর্তি খুশির দোলা
ছিলো সকল সাঁঝে।
নির্লিপ্ত মন উদাস চিন্তা
শৈশবেতে.. ছিলো,
মনের কপাট খুলে অতীত
স্মৃতি দোলা দিলো।
চঞ্চল মনের ছুটতে থাকা
শৈশব কথা কহে,
ভীষণ ভাবে মন আঙ্গিনায়
উত্তাল ঢেহ বহে।
তৃষিত এই নয়ন খোঁজে
রঙিন স্বপ্নের ছবি,
অতীত স্মৃতি আসতো যদি
উদয় হতো সবি।
Please Share This Post in Your Social Media
More News Of This Category