আষাঢ় এলেই –আমিনা খাতুন দিপা
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বুধবার, ২৬ জুন, ২০২৪
-
১৬১
Time View
ফুটে কদম ফুল,
ফুলগুলো যে এমনই গোল
যেনো কানের দুল।
চালের উপর বৃষ্টি ফোঁটা
পড়ে দামুড় দুমুড়,
কচু পাতার ছাতা মাথায়
কিশোর কাটায় দুপুর।
নদীর ধারে বটের মূলে
পানিতে থৈথৈ,
কলসি কাঁখে কিশোরী দল
বড্ড করে হৈচৈ।
কোঁসা নৌকা বেয়ে বেয়ে
শাপলা তুলে বিলে,
উঠোন পরে মুরগ ছানা
ছোঁ মেরে নেয় চিলে।
আষাঢ় এলেই মনে পড়ে
বৃষ্টি ভেজার দিন,
মেঘ গুরগুর বর্ষা রাণী
বাজায় খুশির বীণ।
১৮/০৬/২২
Please Share This Post in Your Social Media
More News Of This Category