1. admin@mannanpresstv.com : admin :
ধাড়ির বাড়াবাড়ি -জামান মনির - মান্নান প্রেস টিভি
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন

ধাড়ির বাড়াবাড়ি –জামান মনির

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২ Time View
ধোঁয়াশা পারেনা নৈসর্গিক সৌন্দর্য
পুরোপুরি ঢেকে দিতে,
তবে মরিচীকার ভ্রমে
কিছু সুন্দর মুহুর্ত পারে কেড়ে নিতে;
মনের কথা যায়না লেখা
এআই কিংবা চ্যাটজিপিটি দিয়ে,
মঞ্চে বসলেই যায়না বলা কথা
নিত্যনতুন শাড়ি চুড়ি নিয়ে।
অপেক্ষা করতাম অষ্টপ্রহর
না’ভেবে দিগ্বিদিক,
এখন আক্ষেপ করছি’না
সোনা হয়না করিলেই চিকচিক;
আমায় ভাসিয়ে রাখবে
এমন আশা করিনি কোনো কালে,
আমি সবধরনের সাঁতার জানি
সর্বদা হাওয়া লাগে পালে।
অন্ধগলি থেকে তুলে এনে-
নামালাম সত্য-ন্যায়ের পথে,
ভুলমানুষ পাল্টায় না-
হাঁটছে আবার আগের সেই মতে;
হানিট্রাপে ফেলে ধাড়ি এখন
পান করে কচি ডাবের পানি,
কোত্থেকে আসে দামি শাড়ি-চুড়ি
পাড়াপড়শিরা তা জানি।
আমি ভালোই আছি নিরবে নিভৃতে
গ্রীষ্ম বর্ষা শরত হেমন্ত কিংবা শীতে,
তবে বসন্ত এলে মন পুড়ে হয় ছাই
দক্ষিণা হাওয়ায় তা দু-হাতে উড়াই;
সে থাকে উত্তরে
বারো জনের উত্তরীয় নিয়ে,
চুনকালি না হোক
তার মুখ ঢাকবো ছাই দিয়ে।
……………………………….
১০/০৮/২০২৬@বরিশাল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD