1. admin@mannanpresstv.com : admin :
কাশফুলের আঙিনায় -শামীমা খালিদ শাম্মী - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

কাশফুলের আঙিনায় –শামীমা খালিদ শাম্মী

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৯ Time View
  নদীর তীরবর্তী কাশবনের অভয়ারণ্য
চারিদিকে শরতের আগমনী গুঞ্জরন,
সাদা আকাশ নীলে নীলকন্ঠি
কাঠ গোলাপ শিউলি ফুলে সাজানো
কাশফুলের আঙিনায় তোমার আলিঙ্গন,
তোমার স্পর্শ পাবার আকুলতা
তুমি যাবে নাকি আমার সাথে?
কোন এক স্নিগ্ধ সকালের সোনালী আভায়
হারাবো দুজন শান্তির খুঁজে পাখিদের কোলাহলে,
শুভ্র কাশফুলের বাসরে শুয়ে তুমি না হয় কবিতা শুনালে
আর আমি প্রকৃতির সাথে গলা মিলাবো রবীন্দ্র সংগীতে,
শরতের আকাশ লুকোচুরি মেঘের পালক
কত স্বপ্ন, কত আলাপন, কত না বলা কথা।
নদীর কোল ঘেঁষে বিমুগ্ধ প্রাণে দুলবে কাশফুল
কিছু মুহূর্ত সাজাতে চলে এসো প্রিয় অভিসারে,
বাতাসে মোহিত সৌরভে অপেক্ষারত
আমি দাঁড়িয়ে আছি বাতায়ন স্পর্শে,
আমার আঁখিতে প্রেম বন্দনা
তোমার মায়াময় অসীম সুনীলের উষ্ণ পরশ পেতে।
সারি সারি কাশফুলে গাঁথিয়াছি প্রেমমালা
তুমি আসলে অভিবাদন জানাবো বলে,
তোমাকে ছুঁয়ে দেবে শুভ্র আকুলতা
ঝরে পড়বে তোমারই চরণে অঞ্জলি আদরে
মন রাঙানো জল তরঙ্গে আগমনী সুরের মূর্ছনায়,
হৃদয়ে গাঁথা প্রেমের ঘ্রাণে চাতকী প্রেমী আমি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD