1. admin@mannanpresstv.com : admin :
গান নিয়ে বিতর্কের জেরে নোরার ক্ষমা প্রার্থনা, নিলেন অনাথ শিশুদের দায়িত্ব - মান্নান প্রেস টিভি
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

গান নিয়ে বিতর্কের জেরে নোরার ক্ষমা প্রার্থনা, নিলেন অনাথ শিশুদের দায়িত্ব

অনলাইন ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২১ Time View

‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার একটি গান নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটাতে প্রকাশ্যে ক্ষমা চাইলেন বলিউড সেনসেশন নোরা ফাতেহি। একই সঙ্গে দায়বদ্ধতা থেকে অনাথ মেয়েদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার দিল্লির জাতীয় মহিলা কমিশনে উপস্থিত হয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন নোরা। ‘সরকে চুনর তেরী সরকে’ গানটির কথা ও দৃশ্যায়ন নিয়ে আপত্তি ওঠার পর তিনি কমিশনের তলবে হাজিরা দেন।

সেখানে তিনি বলেন, কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। তবে একজন শিল্পী হিসেবে আমি এর দায় নিচ্ছি এবং এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

ক্ষমা চাওয়ার পাশাপাশি সমাজসেবামূলক কাজে যুক্ত হওয়ার ঘোষণা দেন নোরা। তিনি জানান, এখন থেকে অনাথ মেয়েদের পড়াশোনা ও বেড়ে ওঠার যাবতীয় খরচের দায়িত্ব তিনি বহন করবেন। সমাজকে ইতিবাচক কিছু ফিরিয়ে দেওয়াই এখন তার মূল লক্ষ্য।

সিনেমাটির এই গানটি মুক্তির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। অনেকে নোরার নাচের ভঙ্গি ও গানের কথাকে অশালীন বলে মন্তব্য করেন। বিতর্কের জেরে পরবর্তীতে গানটি নিষিদ্ধ করা হয় বলে জানা গেছে।

এই গানে নোরার সহশিল্পী হিসেবে ছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত। তাকেও এই বিষয়ে জাতীয় মহিলা কমিশন তলব করেছিল। গত ২৭ এপ্রিল তিনি কমিশনে হাজিরা দেন। সঞ্জয় দত্তের আইনজীবীর দাবি, গানটি এমন একটি ভাষায় ছিল যা অভিনেতার বোধগম্য ছিল না, তাই গানের কথার অর্থ সম্পর্কে তিনি আগে থেকে অবগত ছিলেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD