1. admin@mannanpresstv.com : admin :
নারায়ণগঞ্জে শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৩৫ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে মাছ ব্যবসায়ী মিলন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানসহ
৬২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও অনেককে আসামি করে আরও একটি হত্যা মামলা করা হয়েছে।রোববার দিবাগত রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানায় মিলনের স্ত্রী মোসা. শাহনাজ এ মামলা করেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিক বিয়টি নিশ্চিত করেছেন।

মিলন হত্যা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খানকে হুকুমের আসামি করা হয়েছে। মামলার এজাহারে বাদী শাহনাজ বেগম উল্লেখ করেন, তাদের নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পণ্ড করতে গত ২১ জুলাই দুপুর ১২টার দিকে শামীম ওসমানসহ আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করেন। নিহত মো. মিলন সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া এলাকায় বসবাস করতেন। শিমরাইল এলাকায় মাছের আড়ৎ থেকে বাসায় ফেরার পথে বুকে গুলিবিদ্ধ হন মিলন। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। মিলনকে পটুয়াখালীর দুমকিতে গ্রামের বাড়িতে দাফন করা হয়।

ওই মামলার অন্যতম আসামিরা হলেন শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীকেও আসামি করা হয়েছে। আসামির তালিকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কয়েকজন কাউন্সিলরও রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD