1. admin@mannanpresstv.com : admin :
৪ হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা - মান্নান প্রেস টিভি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

৪ হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৩৪ Time View

পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় চার হাজার ১১৪ আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ১১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। সোমবার পল্টন থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন ভূঁইয়া বাদী হয়ে মামলা করেন।

জানা গেছে, এ মামলায় ৯৫ আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

চাকরি জাতীয়করণের দাবিতে গতকাল রোববার দুপুর ১২টার পর সচিবালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন আনসার সদস্যরা। তাদের অবস্থানের কারণে সচিবালয়ে কেউ ঢুকতে বা বের হতে পারছিলেন না।

সচিবালয়ে আনসারের একদল সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ অনেককে আটকে রেখেছেন—এমন খবর ছড়িয়ে পড়ে।

পরে রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান। এরপর আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ প্রায় ৫০ জন আহত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD