সর্বভুকের রাজ্যে –রুনা লায়লা
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
-
১৬০
Time View
গরম ভাতে ঘি
আস্ত বাজার গিলে খাবো
খাবো কতো কি!
ঝিঙে খাবো ফিঙে হয়ে
উড়বো ডালে ডালে
ইষ্টি কুটুম হয়ে ডাকবো
ঘরের চালে চালে
তেল খাবো বেল খাবো
খাবো বড় মাছ
গাছের পরে হাঁস খাবো
কাটবো যতো গাছ।
শেয়ার খাবো ব্যাংক খাবো
খাবো হিরা পান্না
ক্ষমতায় থাকলে পরে
কে বা খেতে চান না।
ধান্দা করবো পান্ডা হয়ে
খাবো মাথামুণ্ডু
বুক ফুলিয়ে চলবো ফিরবো
হবো রাজা কুন্ডু।
খাওয়া- দাওয়া বন্ধ হবে
পেটটা ভরবে কবে?
এসব কথার পাবো জবাব
কে যে সত্য কবে।
আঙুল ফুলে হও কলাগাছ
জনতারটা খেয়ে
বারে বারে তাদের পিছেই,
আসো আবার ধেঁয়ে?
Please Share This Post in Your Social Media
More News Of This Category