1. admin@mannanpresstv.com : admin :
"খুব হয়েছে স্বাধীন" -শম্পা ইসলাম মিনা - মান্নান প্রেস টিভি
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

“খুব হয়েছে স্বাধীন” –শম্পা ইসলাম মিনা

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৩৩ Time View
দেশটা নাকি হয়েছে স্বাধীন
খুব হয়েছে খুব,
পাপাচারের নর্দমাতেই
দিচ্ছি সবাই ডুব।
পাল্লা দিয়ে যায় বাড়িয়ে
খুনের তালিকা,
ধর্ষণে আজ আমরাই ফার্স্ট
অবুঝ বালিকা।
দিনের আলোয় নির্মমতার
ভয় করে না আজ,
এইতো আমার স্বাধীন বাংলা
বলতে লাগে লাজ।
ন্যায়ের পথটা রুদ্ধ আজি
অন্যায়ের পথ খোলা,
দেখেও মুখটা বন্ধ রাখি
সত্য যায়না বলা।
দেশে এখন যাচ্ছে বয়ে
শান্তি সুখের ঢল,
ধিক্কার জানাই বলছে যারা
কুলাঙ্গারের দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD