1. admin@mannanpresstv.com : admin :
মাধুরীর ভালবাসা পাইনি -মুহাম্মদ আবু তাহের - মান্নান প্রেস টিভি
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

মাধুরীর ভালবাসা পাইনি –মুহাম্মদ আবু তাহের

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৮২ Time View
কি হতো আমার হাতটা ধরলে?
তোমার এই স্পর্শ আমাকে আপ্লুত করতো
তোমার এই স্পর্শ আমাকে শিহরিত করতো
আবেগে আপ্লুত হয়ে বলতাম তোমাকে ভালোবাসি।
কি হতো আমার হাতটা ধরলে?
তোমার হাতে মেহেদি ছিল পায়ে নূপুর ছিল
পরনে ছিল কালো পাড়ের সাদা শাড়ি
যেন উড়ন্ত বলাকার মতো আমার চোখেই ছিলে তুমি।
আহা কি অপূর্ব সাজ ছিল তোমার
আকাশের কালো মেঘে বলাকারা উড়ে
তোমার সাজ ঐ বলাকার মতোই যেন
আমাকে আনন্দ দিয়েছে আজো দেখি তাহা।
কি হতো তোমার হাতে হাত রাখলে?
আমি তোমার ভালবাসা পেতে চাইছি
ভালোবাসার অনুভূতি নিয়ে হয়ত বলতাম
মাধুরী আমি হৃদয় দিয়ে তোমাকেই ভালবাসি।
ঐ কালকিনির নদীর ঘাটে
একটি পাথরে তুমি দাঁড়িয়ে ছিলে
মনে হলো যেন তুমি মাঝিকে ডাকছো
আমাকে নিয়ে নৌকায় উঠবে ভালবাসার কথা বলবে এবং ভালোবাসাবে।
অবশেষে দেখলাম তুমি চলে গেলে
পালতোলা ঐ নৌকায় চড়ে এবং
হাত নাড়িয়ে বলে গেল দেখা হবে কোন একদিন কিন্তু আজো,,,, তুমি সেই অদেখাই রয়ে গেলে।
১৬ আগষ্ট/২০২৫
ঢাকা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD