1. admin@mannanpresstv.com : admin :
আজো মনে পড়ে তোকে -নজরুল বাঙালি - মান্নান প্রেস টিভি
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

আজো মনে পড়ে তোকে –নজরুল বাঙালি

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৫৯ Time View
আজো একা বসে ভাবছি তোকে নিয়ে
স্মৃতিরা সব হারিয়ে গেছে তবে হৃদয়ের
কোনে লুকিয়ে থাকা বিন্দু বিন্দু ভালো
লাগা গুগো তোকে মনে করিয়ে দেয়
বার বার।
আর কেনই বা তোকে মনে পড়বে না
সেই ছোট্ট বেলায় তোর সাথে কাটিয়ে দেওয়া মধুময় দিন গুলো আজো
যেন মনকে রাঙ্গিয়ে তুলে।
মনে পড়ে তোকে নিয়ে আম বাগানে
আম কুড়াতাম কুল গাছে ঢিল চুটতাম
বেল তলায় বেল কুড়াতাম অলি মিয়ার
শসা ক্ষেত থেকে শসা চুরি করতাম তুই
ভীতু চিলি বলে একটু দুরে বসে থাকতি
আর নিজে নিতি কিন্তু বেশী করে।
স্কুলের সহপাঠী হিসেবে তুই ছিলি
আমার খুব পছন্দের যা কিছু খেতাম
দুজনেই মিলে আবার ছুটির পরেও
বাড়িতে ফিরতাম দুজন মিলে।
তুই রাগি ছিলি বলে তোর হাতে কত
মার খেয়েছি এক এক সময় খামছি
দিয়ে আমার হাত মুখ লাল করে দিতি
তবুও তোকে কিছু বলতাম না তুই যদি
আমার সাথে কথা না বলিস।
হটাৎ একদিন রাতের আঁধারে তোরা স্বপরিবারে নিরুদ্দেশ হয়ে গেলি কেউ
তোদের খুঁজে পাচ্ছিলোনা লোকজন
বলাবলি করছিলো তোরা নাকি ভারত চলে গিয়েছিস।
আমি কিন্তু তোকে আজো খুঁজে বেড়াই
আম বাগানে কাঁঠাল তলায় আর মনের
আনাছে কানাছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD