ওরা তোমায় প্রেম দেবেনা,
দেবে জ্বালা যন্ত্রণা এবং তোমাকে শেষ করতেই
তোমার রুপসুধা পান করবে !
ভালোবাসার ছলনায় তোমাকে লুটেপুটে খাবে।
অপাত্রে প্রেম ভিক্ষা করনা,
তোমার প্রেমের মর্যাদা পাবেনা।
শুধু নিঃস্ব হবে আর বিষের শূরা হাতে ধরিয়ে দিবে!
মুক্ত আকাশে বাঁধন হীন হয়ে,
নিজেকে নিজেই ভালোবাসতে শেখ মা এবং ভগ্নিরা।
দেখবে তখন আরো কারো প্রেম প্রত্যাশি হবে না।
ঐ পুরুষ শাসিত সমাজের কাছে কিছু প্রত্যাশা করা নীরেট বোকামি ছাড়া আর কিছু নয়——-
নরপংশুকদের কাছে সম্মান ভালোবাসা প্রত্যাশা করলেই,
তোমাকে ওরা আঘাত করবে,
তখন জ্বলেপুড়ে ছাই হবে।
তাই বলছি শুন জয়ারা—-
নিজের মাঝে একটা জগত তৈরি করো,
যেখানে তোমার স্বপ্ন গুলো বুনবে,
এবং নিজস্ব জগত আলো করার পথ খুঁজবে।
ভালোবাসার ভিখারী সেজো না,
তোমাকে নিয়ে উপহাস করবে!
তোমার আবেগি মনকে হত্যা করবে।
আবেগটাকে অবলাদের বলছি নিয়ন্ত্রণ করো,
অবলা না সেজে বিদ্রোহী সাজো আর নিজেকে সমর ক্ষেত্র তৈরি করো।
ভালোবাসা-স্বপ্ন-সাধ পূরণে পুরুষের কাছে দেউলিয়া সেজো না।
বরং নিজের ভেতরে একটা নতুন জগত তৈরি করো।
এমন জগত হবে যেখানে তুমি অন্যের দিশারী হয়ে বেঁচে রবে।
নারী তুমি কামনা মেটানোর বস্তু না,
তুমি মা -তুমি জয়া-তোমার মনোবলেই কতো পুরুষেরা, যুদ্ধের ময়দানে ভয়হীন লড়ে বিজয়ের মুকুট চিনিয়ে এনেছে।
তাই আর নয় প্রেম ভিক্ষা,
নিজেকে দাও নতুন দিক্ষা।
একটা স্বপ্নের একটা সুন্দর আগামীর তুমিই করো সূচনা।