কবি মুহাম্মদ আবু তাহের এর কবিতা // বিয়ের পিঁড়ি
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
-
২২৬
Time View
আজ তোমার বিয়ে হবে
সাজো মনের মত
চুলগুলো বেঁধে নিও
করে মনের মতো।
খোঁপায় বেঁধে বেলী ফুল
সিতায় রেখো ঝুলে
ক্লিপ দিয়ে আটকিয়ে দিও
যায় না যেন খোলে।
চোখের উপর আই সেডো
মাশকারা আর যত
ফাউন্ডেশনের প্রলেপ দিও
উজ্জল হবে তত।
কপালে দিও সোনার টিকলি
কানে দিও দুল
ছিদ্র যদি থাকে নাকে
দিও নাক ফুল।
গলায় দিও চিকন মালা
সাথে সীতাহার
হাতের মেহেদী ঢেকে দিও
পরে মানতাসা।
সব আঙ্গুলে আংটি পড়ো
দেখবে না এটা কেউ
বরের আংটি পড়লে পরে
মনে জাগবে ঢেউ।
লাল শাড়ীতে বৌ সাজবে
মাথায় দোপাটা দিয়ে
কাজী এসে বসবে পাশে
বরের ইজাব নিয়ে।
সাক্ষি সাবুদ উকিল বাপ
আসবে মুরব্বি কুল
বলবে তোমায় বলো মাগো
বিসমিল্লাহ কবুল।।
Please Share This Post in Your Social Media
More News Of This Category