এম,এ,মাসুদ মিঞা
তোমরা দেখে নিও,
একদিন তোমরা,
আমায় মূল্যায়ন করবে,
আমার জন্য কাঁদবে।
যা সৃষ্টি করেছি,
তাতেই আমি বেঁচে থাকবো,
তোমাদের মনের একান্ত গভীরে,
কারন আমার সৃষ্টি সব স্রষ্টার।
আমার যা কিছু,সবই বিধাতার,
কবি বলে ডাকে,এটা তাঁরই দান,
তাঁর অনুগ্রহ ব্যাতীত কিছু হবে না,
আমার যা সব,কিছু আল্লাহর।
তাঁর অনুগ্রহ ছাড়া,কলম চলেনা,
আমাকে গুলি করবে,এক অক্ষর ও নয়,
তাঁর গায়বী মদদ এলেই,আমি লিখত বসি
তাঁর,অনুগ্রহই আমার শক্তি,আমার সাহস।
আজ আমার কেউ নেই,কিছু নেই,
বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ নেই,
কী কীর্তি,কী অনিন্দ্য সৌন্দর্য বিধাতার,
দেখে নিও,একদিন নন্দী পাঠ করবে।
দেখবে চারিদিকে,ঝকঝকে তকতকে,
লক্ষ লক্ষ মানুষের উপচে পড়া ভীড়,
এক নজর দেখার জন্য,কত আবেগ,
একটা অটোগ্রাফ! সে তো দুস্প্রাপ্য।
কী ভাবছো?নিজেকে বড় মনে করছি,
আরে না,না,না,তা একেবারেই মিথ্যা,
তবে হ্যাঁ আল্লাহ সব পারেন,সব করেন,
যা কিছু দেখেন,সবই মহান বিধাতার।
দেখে নিও,নিবেতো,সব হবে,সব হবে,
মহান অধিপতির শক্তি অপার অকৃত্রিম,
তিঁনি যাঁকে অনুগ্রহ করেন,তিঁনিই রাজা,
তিনিই সৃষ্টির সেরা,তিঁনিই সেরাদের সেরা।