1. admin@mannanpresstv.com : admin :
নীল কন্ঠ জীবন যাপন - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

নীল কন্ঠ জীবন যাপন

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৫ Time View
মোঃ হাফিজুর রহমান হাফিজ
নীল পোশাকে চাকুরী করি
মনটা আমার সাদা,
নীল কন্ঠ জীবন যাপন
অন্তর অনেক ফাঁকা।
ভালোবাসার নাই তো শেষ
এই অন্তরের মাঝে,
দুঃখ কষ্টের জীবন যাপনে
নাই তো কোন সান্ত্বনা।
কষ্টে কষ্টে জীবন গেল
কষ্টের নাই তো শেষ,
কষ্টই আমার জীবন সঙ্গী
কষ্টই আমার পৃথিবী।
যেখান থেকে উঠে এসেছি
এই জীবনের তরী বেয়ে,
ছিল না কোন সঙ্গের সাথী
ছিল আমার মহান মালিক।
সবাই আমায় কষ্ট দিয়েছে
কষ্ট দেয়নি আল্লাহ রাসূল,
মালিক আমায় ভালোবেসে
দিয়েছেন জ্ঞানের অপার মহিমা।
ভালোবাসার মানুষ আমার
চলে গেছে অনেক আগে,
তিনি হলেন আমার দাদা
লুৎফর রহমান সরকার।
ভালোবেসে তিনি আমায়
শিখিয়েছেন মানবতা,
কষ্ট সকল হজম করে
জিকির করেন আল্লাহ তায়ালা।
মানুষ নামের অনেক মানুষ
এই দুনিয়ায় আছে,
দাদার মতো কেউ আমাকে
আদর করে নেয়না কাছে।
কষ্টে কষ্টে জীবন আমার
নীল পোশাকের চাকরি,
নীল কন্ঠে হজম করি
বিষে ভরা অবনী।
পিতা-মাতা মাথার মনি
নাই তো তাদের কোন দোষ,
দোষে দোষে আমার জীবন
পিষ্টনের জ্বালাতন।
জ্বলতে জ্বলতে আমি হাফিজ
জ্বলে পুড়ে শেষ,
কেউ নেয় না আমার খবর
আমি কেমন আছি?
ভাই বোন আত্মীয় স্বজন
কেউ দেয় না ফোন,
যখন যার দরকার হয়
তখন দেয় ফোন।
আমি হলাম সাধক পাখি
উড়তে উড়তে চলি,
অন্তর দিয়ে বাতাস করে
কষ্ট গুলো ঠান্ডা করি।
আল্লাহ আমায় বাঁচিয়ে রাখছেন
দুটি বেহেস্তের ডানা দিয়ে,
একটি হলো ফাসায়েল আল রাব্বিল
আরেকটি হলো হামীমা মানারাতুন।
ওদের জন্যই বাঁচিয়ে রাখছেন
আমার মহান প্রভু,
এত কষ্টের জীবনে আমার
শান্তিও অনেক বেশি।
মহান প্রভুর জ্ঞানের দানে
লিখছি বিশ্ব জগত,
ইহকাল পরকাল বুঝতে পেরেছি
জ্ঞান কলমের কালি।
বয়স আমার ভারি হচ্ছে
চারের ঘরে চল্লিশ,
মনটা আমার সাদাসিধে
শুভ্র আকাশে নীল।
হাজার রঙের পৃথিবীর রং
কষ্ট হাজার কোটি,
নীল কন্ঠে হজম করি
সকল কষ্টের শেলসম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD