1. admin@mannanpresstv.com : admin :
কুরবানী" -ফিরোজ আলম - মান্নান প্রেস টিভি
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

কুরবানী” -ফিরোজ আলম

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৬৪ Time View

করে সম্পদের হিসাব,
পরিমান যদি হয় নিসাব,
ওয়াজিব হয় যে কুরবানী,
তা প্রত্যেক মুসলিমেই জানি।

হাবিলের কুরবানী, প্রভুর কাছে দামী,
পাঠালেন অগ্নিশিখা আসমানী।
জ্বল্লো বকরি,হইল কবুল তার কুরবানী।

কাবিলের মানহীন শস্যদানা রইলো পড়ে জমিনে,
কোরবানি তার হয়নি যে কবুল।
নিয়তে তার ছিলো ভেজাল,
আর বিশ্বাস ছিলো যে তার ভুল।

প্রিয় বস্তু জবাই করেন হে ইব্রাহিম —
স্বপন দেখেন রাতে,
শিশু পুত্র ইসমাইলকে নিলেন—
করতে জবাই ময়দানে আরাফাতে।
সেথায় গিয়ে বলেন নবী ইব্রাহিম —
প্রভুর আদেশ পেলাম,
তোমায় জবাই করতে,
মূহুর্ত দেরি নয়,
প্রস্তুত আমি,
প্রভুর আদেশ মানতে।
পালন করুন প্রভুর আদেশ,
আপনি খুবই নিশ্চিন্তে।

ইব্রাহিম খলিল পুত্রকে জবাই করতে শোয়াইলেন মিনাতে।
বিচলিত হয়নি কভু ইবলিশের ধোঁকাতে।
শয়তান হলো পরাজিত পাথরের আঘাতে।

পিতা পুত্রের দেখে কাজ, খুশি লাগলো মালিকের,
জিবরাইল আদিষ্ট হইয়া আসিলো দুম্বা নিয়ে জান্নাতের।

নবী ইব্রাহীম ও পুত্র ইসমাইলের
আত্মত্যাগের কাহিনী,
শুনলেই আসে যে দু’চোখে পানি।
পোষা প্রাণীটিও দিলে কুরবানী,
চোখে আসে জল,
বাবা ছেলেকে দিলে কুরবানী!
কতো আত্মত্যাগ আর হিম্মত লাগে বল???

পরীক্ষা করলো মালিকে,
এ-প্লাস পেলো যে খালিকে।
সেই থেকে কুরবানী চালু হয়ে চলেছে তা আজিকে।

যৌথ ভাবে কুরবানী,
না দেওয়াই উত্তম জানি।
যদি থাকে কারো মনে কোনো কষ্ট,
কুরবানী যে সকলের হবে নষ্ট।
এককে দিলে কুরবানী,
থাকেনা কোনো কানাকানি।

ঋন আর সুদ ঘুষে দিলে কুরবানী,
প্রভুর দরবারে কবুল হয়না কভু জানি,
একথা আল্লাহর বাণী।
হালাল ইনকামে দিলে কুরবানী,
প্রভু খুশি হয়ে কবুল করেন জানি।

মানুষ কি বলবে না দিলে কুরবানী,
এই যদি হয় তব মনোবাসনা।
এমন কুরবানী দিতে তোমরা কভু এসোনা।
উদর পূর্তি শুধু হবে , প্রভুর কাছে তা পৌঁছাবেনা।

কাটাকুটি করালে কুরবানীর গোশ্ত ও মাংস,
বিনিময় যেন না হয় বাটোয়ার অংশ।
যদি কেউ করে মাংস কাটাকুটির কাম,
ঘাম শুকানোর আগেই যেন পায় পরিশ্রমের দাম।

কুরবানীর মাংস সমান তিন অংশে ভাগ হবে,
একভাগ নিজে খাবে,,
একভাগ আত্মীয় স্বজনে পাবে,
আর একভাগ গরীব, এতিম ও মিসকিনের মাঝে বিলাবে।

পশু জবাইয়ের পরে পরিবেশ রাখবো পরিস্কার,
হউক সবার এটাই অঙ্গিকার।
পশুর রক্ত আর আবর্জনা,
যত্রতত্র যেন পড়ে থাকে না।
যদি পড়ে থাকে পশুর রক্ত,
পরিবেশ হবে দূষিত,
মানুষ হবে বিরক্ত,
পরিস্কারে তাই থাকবো মোরা সচেষ্ট।
করবো মোরা প্রভুর সন্তুষ্টি,
না করে কাউকে অসন্তুষ্টি।

কুরবানীর রক্ত মাংস প্রভুর কাছে নাহি পৌছে,
আল্লাহ তার বান্দার তাকওয়াটাই শুধু যাছে।

কুরবানী থেকে শিক্ষা ,
নিবো মোরা নবীর দীক্ষা,
পরিশুদ্ধ করবো মোদের অন্তর,
আত্মশুদ্ধ করার শিখবো যে মন্তর।

ফিরোজ আলম, (প্রশি ভারপ্রাপ্ত),
আলীনকিপুর সপ্রাবি,মনোহরগঞ্জ, কুমিল্লা।
তারিখ : ১৫/৬/২০২৪ খ্রিঃ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD