1. admin@mannanpresstv.com : admin :
পথের দিশা  - সৈয়দ ইসমাইল হোসেন জনি  - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন

পথের দিশা  — সৈয়দ ইসমাইল হোসেন জনি 

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

থমকে যাবে জীবন চাকা
মাটির নিচে পরবে ঢাকা,
থাকবে নাকো ধরার পরে
হঠাৎ করে যাইবে মরে।

আপন বলে ভাবছো যারে
রইবে সেকি তোমার ধারে?
পাড়ের কড়ি থাকলে সাথে
বাঁচার দিশা মিলবে তাতে।

আমলগুলো হইলে ভালো
আঁধার ঘরে জ্বলবে আলো,
পাপের থলি রাখলে ভরে
পাইবে মুক্তি কেমন করে?

সঠিকভাবে চলতে শেখো
ধর্মের প্রতি ঈমান রেখো,
সময় যদি লাগাও কাজে
থাকবে সুখে কবর মাঝে।

মরণ কথা স্মরণ করো
ধর্মের নীতি আঁকড়ে ধরো,
ঘুরছো মিছে ধনের পিছু
তোমার সাথে যাইবে কিছু?

কাফন পরে বিদায় নিবে
আর কি কিছু তোমায় দিবে?
গায়ের বস্ত্র রাখবে খুলে
সেসব কথা কেমনে ভুলে?

মনকে করো ফুলের মতো
রবের কাছে হওগো নতো,
জীবন বাতি নিভলে পরে
থাকবে একা মাটির ঘরে।

সাধের দেহ পোকায় খাবে
তোমার সাথে কেউ কি যাবে?
ভবের সুখে বিভোর হলে
ভাসতে হবে নয়ন জলে।

বিবেক কাজে লাগাও সবে
হঠাৎ করে মরণ হবে,
ন্যায়ের পথে জীবন গড়ো
নকল ছেড়ে আসল ধরো।

ফালতু কাজে সময় গেলে
মরার পরে আজাব মেলে,
মানুষ হয়ে আসছো ভবে
ঈমান নিয়ে মরতে হবে।

মরণ নিবে তোমায় ধরে
দেখছো সেটা হিসাব করে?
জনির কথা নয়কো মিছা
খুঁজতে থাকো পথের দিশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD