1. admin@mannanpresstv.com : admin :
নোয়াখালীতে ১৪ দিনের শিশু সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ, মা গ্রেপ্তার - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

নোয়াখালীতে ১৪ দিনের শিশু সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ, মা গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১ Time View

বিশেষ প্রতিনিধি:

ঘুমের ব্যাঘাত ঘটানো ও অতিরিক্ত কান্নাকাটির কারণে ক্ষুব্ধ হয়ে নোয়াখালীর বেগমগঞ্জে মাত্র ১৪ দিন বয়সী নিজের শিশু সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে।

গতকাল সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারহাট সংলগ্ন বাজার বাড়ির সৌরভ হোসেনের ঘরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মা ফাতেমা বেগমকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা থেকে শিশুটি নিখোঁজ হলে পরিবারের সদস্যরা ফাতেমাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রথমে তিনি দাবি করেন, কেউ তাঁর মাথায় আঘাত করে বাচ্চাটিকে ছিনিয়ে নিয়ে গেছে। পরবর্তীতে জিনে নিয়ে গেছে বলেও নাটক সাজানোর চেষ্টা করেন। তবে তাঁর কথাবার্তায় অসঙ্গতি দেখা দিলে পরিবারের সদস্যরা ঘরে খোঁজাখুঁজি শুরু করেন এবং একপর্যায়ে ঘরের কোণে রাখা পানিভর্তি একটি প্লাস্টিকের ড্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান জানান, আটক ফাতেমা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের সন্তানকে ড্রামের পানিতে চুবিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। শিশুটি অতিরিক্ত কান্নাকাটি করায় এবং ঘুমে ব্যাঘাত ঘটায় তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন বলে জানান।

এ ঘটনায় নিহত শিশুটির বাবা সৌরভ হোসেন বাদী হয়ে স্ত্রীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD